শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ফের কঠোর অভিযান চালাল উপজেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে একটি অবৈধভাবে নির্মিত বাঁধ (কাটা) উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫টি চায়না দুয়ারি জাল।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন চরভদ্রাসন থানার একটি দক্ষ পুলিশ টিম। উপজেলা মৎস্য দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীও পুরো সময় মাঠে সক্রিয় ছিলেন।

অভিযান শেষে জব্দকৃত সব নিষিদ্ধ জাল স্থানীয় জনতার উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জেলে, জনপ্রতিনিধি ও সচেতন মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জালের কারণে পদ্মায় মা-মাছসহ সব ধরনের মাছের প্রজনন ও অবাধ বিচরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব অবৈধ কার্যকলাপ বন্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কেউ ছাড় পাবে না।”

স্থানীয় জেলেরা অভিযানের প্রশংসা করে বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারির কারণে পদ্মায় মাছের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। নিয়মিত অভিযান চললে আগামীতে আবারও পদ্মায় মাছের প্রাচুর্য ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে চরভদ্রাসন উপজেলায় নিয়মিত অভিযান চলমান। আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মৎস্য দপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়