শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বেচায় তিন ফার্মেসিকে জরিমানা

আজিজুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় মেয়াদোত্তীর্ণ ও ডাক্তারি স্যাম্পলের ওষুধ বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে ওষুধ প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যশোর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, বাঘারপাড়া হাসপাতালের সামনে অবস্থিত এম এ জামান ফার্মেসি ও আল আমিন ফার্মেসিকে ৪ হাজার টাকা করে এবং আরাফ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় ওষুধ আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়