শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির উঠান থেকে শিয়াল টেনে নিয়ে গেল শিশুটিকে

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হুমাইরা আক্তার। তিনি স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির নিজেই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তাফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে খোঁজাখুঁজির মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরাকে সবচেয়ে বেশি আদর করতেন বলে জানান তিনি।

শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। পরে হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন, ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে।

শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড় ছিল। শিশুটির শরীরের অনেকটা খেয়ে ফেলছে বলেও জানান তিনি। 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, প্রায় এক বছর আগেও একই এলাকায় শিয়ালের আক্রমণে আরও একটি শিশুর মৃত্যু হয়।

আরেক স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান বলেন, আগে এলাকায় বনজঙ্গল ও আঁখক্ষেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের  ২ বছর বয়সী ছেলে মো. আরাফ নামে আরেকটি শিশুকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল। 

ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়