শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এর আগে, একইদিন দুপুরে পুলিশের উপস্থিতিতে কৌশলে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের নিজ বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যান মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পটুয়াখালীর যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালত শাহনাজ পারভীন রানীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রানী নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। তখন পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে কৌশলে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন পলাতক ছিলেন রানী। দুপুরে তথ্যের ভিত্তিতে তাকে ধরতে গেলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, পরে রাত দুইটার দিকে বড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে গ্রেপ্তার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়