শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র‍্যাবের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ভেজাল গুড় উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। একইসঙ্গে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

সোমবার দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ এর সিপিসি-২ এর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপা এন্টারপ্রাইজ নামে ওই গুড়ের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে চিনি, রং ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল বলে প্রমাণ পাওয়া যায়। পরে আইন অনুযায়ী ভেজাল গুড় উৎপাদনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়া, কারখানায় মজুদ থাকা চিনি নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় বলে র‍্যাব সূত্র নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়