শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের পদ্মায় ধরা পড়ল ৭ কেজি ওজনের বিরল শাপলা পাতা মাছ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে শাপলাপাতা মাছ, পানপাতা মাছ ও হাউস মাছ নামে পরিচিত এ মাছটি বিদেশে রেফিন ফিস বা স্টিং ফিস হিসেবে পরিচিত।

রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি বিক্রির জন্য চরভদ্রাসনের সদর বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারে আগে কখনো এত বড় শাপলা পাতা মাছ দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক বলেন, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে আনার পর দরদাম শুরু হয় এবং শেষ পর্যন্ত ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। পদ্মায় নানা জাতের মাছ মিললেও এমন আকারের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল বলে তিনি উল্লেখ করেন।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে ধরা পড়া এ মাছটি মূলত বিরল প্রজাতির সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে। সাধারণত নদী বা নদীমূলক জলাশয়ে এ মাছ ধরা পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়