শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ঝুঁকিপূর্ণ অবস্থায়, ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট দীর্ঘদিন ধরে অবহেলা, রক্ষণাবেক্ষণের ঘাটতি ও কাঠামোগত দুর্বলতার কারণে এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন শত শত ক্রেতা ও দোকানিদের চলাচল থাকা এই মার্কেট যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।

স্থানীয়দের মতে, মার্কেট ভবনের বেশ কিছু অংশে দেয়ালে ফাটল, সিঁড়িতে ভাঙন এবং ছাদের স্যাঁতসেঁতে ভাব স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে বর্ষার সময় পানি ঢুকে পড়ে দোকানগুলোতে, যা ভবনের দুর্বলতার আরও প্রমাণ। ব্যবসায়ীরা জানান, বারবার অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

এক ব্যবসায়ী জানান, “আমরা প্রতিদিন ভয় নিয়ে দোকান চালাই। ভবনটা যে কোনো সময় ধসে পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই যায়।” ক্রেতারাও নিরাপত্তাহীনতায় প্রায়ই মার্কেটে আসতে অনীহা প্রকাশ করছেন।

উপজেলা পরিষদের একাধিক সূত্র বলছে, ভবনটি দীর্ঘদিন আগে নির্মিত হওয়ায় এখন সংস্কার ও পুনঃনির্মাণ জরুরি হয়ে পড়েছে। তবে বাজেট সংকট ও প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ মার্কেট ভবনের সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের কোনো দুর্ঘটনায় প্রাণহানি ঠেকানো যায়।

চরভদ্রাসনের এই গুরুত্বপূর্ণ মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত উদ্যোগই এখন সকলের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়