শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে টনসিল ও পলিপাসের ভুল অপারেশনে রোগীর মৃত্যু, পালিয়েছে চিকিৎসক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদী হাউজিং এলাকার ই.এন.টি হাসপাতাল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভুল অপারেশনের অভিযোগে রিংকি আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে নাকের পলিপাস ও গলার টনসিল অপারেশন করার পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। 

শনিবার দুপুরে রিংকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালটিতে ভিড় করেন স্বজন ও স্থানীয় লোকজন। এসময় হাসপাতালের চিকিৎসক ডা. মো. মজিবুল হকসহ কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যান।

নিহত রিংকি আক্তার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল আজিজ বাবুলের মেয়ে।

রিংকির বড় ভাই মো. শাকিল জানান, কয়েকদিন আগে গলার সমস্যার জন্য ঢাকায় ডাক্তার দেখালে জানা যায় রিংকির টনসিল ও নাকের পলিপাস রয়েছে, তবে এটি প্রাথমিক মাত্রার সমস্যা। পরে মাইজদীর ই.এন.টি হাসপাতালে ডা. মজিবুল হকের কাছে দেখালে তিনি দুই জায়গায় ছোট অপারেশনের প্রয়োজনীয়তা জানান।

তিনি জানান, গত ২৫ নভেম্বর দুপুরে রিংকিকে হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে তার অপারেশন করা হয়। পরদিন দ্রুত রিলিজ দেওয়া হয়। বাড়িতে নেওয়ার পর থেকেই রিংকির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ডাক্তারকে ফোন করা হলে তিনি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন।

শনিবার সকালে রিংকির গলা দিয়ে রক্ত বের হতে থাকলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। সেখানে পৌঁছানোর পর জানানো হয় রিংকি আর নেই। এরপরই চিকিৎসক মজিবুল হক ও হাসপাতালের কর্মচারীরা পালিয়ে যান। শাকিল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চিকিৎসকের শাস্তি দাবি করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযুক্ত চিকিৎসক মজিবুল হকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়