শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসেলস ভাইপারের কামড় খেয়েও হার মানেননি! সাপটি ধরে হাসপাতালে হাজির কৃষক

রাজবাড়ীর পাংশায় ধানের ক্ষেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস নামের এক কৃষককে কামড় দেয় বিষধর রাসেলস ভাইপার সাপ। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিই ধরে হাসপাতালে নিয়ে হাজির হন।

শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় তাকে কামড় দেয় সাপটি। তিনি ওই ইউনিয়নের শাহামীরপুরের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দিয়েছে। সঙ্গে থাকা অন্যান্য কৃষকের সহায়তায় সাপটিকে আটক করে দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সাপে কাটা কৃষকের চাচাতো ভাই বাদশা বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে হেলালকে উদ্ধার করি।

সাপটিও সঙ্গে নিয়ে হাসপাতালে আসি যাতে চিকিৎসকরা সঠিকভাবে শনাক্ত করতে পারেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, রোগী নিজেই জীবিত সাপসহ হাসপাতালে এসেছে। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়