শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে দুই স্থানে দুইটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক ঘটনায় এসব অজগর উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে সকালে নোয়াগাঁও ফকিরবাড়ি সংলগ্ন ধানক্ষেতে। সকাল ৮টার দিকে কৃষকেরা ধান কাটার সময় হঠাৎ একটি বড় সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কে কাজ বন্ধ করে দেন। পরে স্থানীয়রা বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তারা সাপটিকে অজগর প্রজাতির বলে শনাক্ত করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে দুপুরে হাইল হাওরের ভূবন বেরী এলাকায়। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মাছ ধরার জাল তুলতে গিয়ে স্থানীয়রা জালের ভেতর আরেকটি অজগর সাপ আটকে থাকতে দেখেন। এ সময় আতঙ্ক সৃষ্টি হলে ভূবন বেরীর মালিক খাজা মিয়া বিষয়টি ফাউন্ডেশনকে জানান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ উদ্ধার অভিযান চালান। সাপটি জালের গভীরে জড়িয়ে থাকায় মৃত্যুর ঝুঁকি ছিল। তবে সতর্কতার সঙ্গে জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দুইটি অজগরই শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, ধানক্ষেত ও হাওরে অজগর দেখা যাওয়ায় আতঙ্ক তৈরি হলেও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো বিপত্তি ঘটেনি। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে ফাউন্ডেশনের এ ভূমিকা ভীষণ প্রশংসনীয় বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়