শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার, ১৫ দিনের দন্ড

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে প্রতারনা কালে বৃহস্পতিবার দুপুরে এক ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কশিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যায়েদ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতারের পর দন্ড দেওয়া হয়। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন ও মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি প্রমূখ। আর দন্ড প্রাপ্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মুন্সি আকবর আলীর ছেলে শাহরিয়ার জাহান (৪৫)। তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, ঘটনার দিন উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জাহান উপজেলার মৌলভীরচর বাজারের সুব্রত জুয়েলার্সে ঢুকে নিজেকের ডিসি অফিসের ম্যাজিষ্ট্রেট বলে আতœ পরিচয় দেয়। এ সময় তিনি স্বর্ণের দোকানের লকাড় খুলার হুকুম দিয়ে বিভিন্ন অলংকার যাচাই করার ভান করেন। কিন্ত বাজারের উপস্থিত লোকজন ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারীর গতিবিধি দেখে সন্দেহ করেন। পরে স্থানীয়রা প্রশাসনে খবর দেন। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও সংশ্লিষ্ট প্রশাসন উক্ত বাজারে দ্রুত ছুটে যান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ভূঞা ম্যাজিষ্ট্রেটকে ১৫ দিনের জেল দেন। একই দিন ভূঞা ম্যাজিষ্ট্রেটকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়