শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের জরুরি সভা: ভূমিকম্প সচেতনতা ও ভবন নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১ নভেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রেক্ষিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবন নিরাপত্তা ও দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি সভার আয়োজন করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকাল ১০টায় আরডিএ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

সভায় উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী এবং অধ্যাপক ড. আবু সুফিয়ান মোঃ জিয়া হাসান। এছাড়াও কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা সভায় অংশ নেন।

সভায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে ভবনের স্ট্রাকচারাল ডিজাইনে Earthquake Load যথাযথভাবে বিবেচনায় নেওয়া এবং সে অনুযায়ী নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়।

অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী ভূমিকম্পের পূর্বে ও পরে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা আয়োজন এবং কনসাল্টেন্ট ও স্টেকহোল্ডারদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়-আরডিএ–র তালিকাভুক্ত কনসাল্টেন্ট ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য ভূমিকম্প সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন।

ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অনুমোদিত ফায়ার সেফটি প্লান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা যাচাই। আরডিএ অধিক্ষেত্রের সকল ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করা।

সভা থেকে জানানো হয়, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়