শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইউসুফ নামের স্থানীয় এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার কারণ জানা যায়নি।

নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারীবাড়ির বাসিন্দা। স্থানীয় নাগমুদ বাজারে একটি কনফেকশনারি পরিচালনা করতেন। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

অভিযুক্ত ইউছুফ সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি প্রবাসী ছিলেন। প্রায় দেড় বছর আগে বিদেশ থেকে বাড়িতে আসেন তিনি।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নিজের দোকানে খুলে বসেন আনোয়ার। কিছুক্ষণ পর সেখানে আসেন ইউসুফ।

এরপর আনোয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউসুফ তাকে ডেকে নিয়ে সেখানেই ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে কী কারণে হত্যা করা হয়েছে, তা বলতে পারছি না। ঘাতক নির্মমভাবে আমার স্বামীকে খুন করেছে। আমি এই খুনের বিচার চাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত ঝগড়া থেকে হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ইউসুফ পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়