শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে হত্যার দ্বায়ে দুই ভাইকে মৃত্যুদন্ড

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধে জেরে একটি হত্যা মামলায় দ্বায়ে আপন দুই ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার(২৪ নভেম্বর)  দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট পোদাউলিয়া গ্রামের ওসমান গণি (৪০) ও আলী হোসেন (৩৫)। তাঁদের চাচাতো ভাই একই গ্রামের কামরুজ্জামানকে (৪৫) হত্যার দায়ে আদালত এ রায় দেন।

এ মামলার অপর আসামি দণ্ডপ্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে কামরুজ্জামানের সঙ্গে তাঁর চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করা নিয়ে কামরুজ্জামানের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা বাড়ি থেকে ধারালো দা এনে কামরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

এসময় কামরুজ্জামানকে বাঁচাতে গিয়ে তাঁর বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। ওই চারজনকে কুপিয়ে জখম করার পর ওসমান ও আলী হোসেন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কামরুজ্জামানের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত কামরুজ্জামানের বাবা রুহুল আমিন সরদার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে পরদিন ৮ সেপ্টেম্বর মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার উপপরিদর্শক বনি ইসরাইল আদালতে অভিযোগপত্র জমা দেন।

এদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে  আসামিপক্ষের দাবি তারা ন্যায়বিচার পায়নি। এ বিষয়ে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়