শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী (সা.)কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাস্টাস, শেরপুরে যুবক গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় সোহাগ আলী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ নভেম্বর রবিবার রাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ উপজেলার দক্ষিণ লংগরপাড়া এলাকার মো. শুক্কুর আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সোহাগ আলী তার ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সা.) ও কোরআন-হাদীস নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লী ও যুবসমাজের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। ওই ঘটনায় ২৩ নবেম্বর রবিবার উপজেলার পূর্ব খরিয়া এলাকার হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে সোহাগ আলীর নামে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় একইদিন রাতে সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করে পোস্ট করায় রবিবার দুপুরে উত্তেজিত এলাকাবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী দলের ব্যানারে কটূক্তিকারী সোহাগের সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শ্রীবরদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে সোহাগ আলীর কঠোর শাস্তির দাবি করেন অংশগ্রহণকারীরা।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়