শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ডাকাতি–ছিনতাই প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক লিফলেট বিতরণ

জামাল হোসেন খোকন, ( জীবননগর) চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহ এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টার, চালক, সুপারভাইজার ও শ্রমিকদের হাতে এসব লিফলেট তুলে দেন।

ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, রাতে চলাচলের ক্ষেত্রে নিরাপদ রুট ব্যবহার, অপরিচিত বা সন্দেহজনক যাত্রী সম্পর্কে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা–জানালা বন্ধ রাখা এবং প্রয়োজন হলে দ্রুত পুলিশকে অবহিত করার কোনো বিকল্প নেই। তিনি পরিবহন সংশ্লিষ্টদের নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোথাও গাড়ি না থামানোর নির্দেশনাও প্রদান করেন।

তিনি আরও বলেন, “ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ প্রতিরোধ করতে পারে।” জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সড়কে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেন ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়