শিরোনাম
◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে আহত উলটোলেজি বানর উদ্ধার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শ্রীমঙ্গলের রাধানগর গ্রামে অবস্থিত একটি রিসোর্টের পাশে আহত অবস্থায় একটি বানর দেখা যায়। আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২.৩০ ঘটিকায় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করেন।

সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বানরের পরিচয় নিশ্চিত করেন। এটি একটি উলটোলেজি বানর (সিংহ বানর), যা বাংলাদেশে দুর্লভ ও বিপন্ন এবং বিশ্বে সংকটাপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বানরটি অন্য বানরের সঙ্গে সংঘর্ষ বা কোনো দুর্ঘটনার ফলে আহত হয়েছে। উদ্ধার শেষে তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, এই প্রজাতির সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়