শিরোনাম
◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:৫০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শার উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হক আর নেই

আজিজুল হক, বেনাপোল (যশোর): শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আয়নাল হক (৬৫) আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাইপো সাংবাদিক শাহারিয়ার হোসেন।

শাহারিয়ার হোসেন জানান, আয়নাল হক স্থানীয় জনগণের পরিচিত জনপ্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ রোগভোগের পর তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ নিজ এলাকায় আনা হলে বাদ আসর কন্যাদাহ জাহিরুন্নেছা হাফিজায়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় কয়েক শত মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার বিদায়ের পর তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এতে তিনি আত্মগোপনে ছিলেন। মৃত্যুর পর স্বজনরা গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়