শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরে সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ শেরপুর ও ময়মনসিংহ সীমান্তের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম। জব্দকৃত ভারতীয় চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক পণ্য, গরু ও যানবাহন।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে কাভার্ডভ্যান ভর্তি করে ভারতীয় মালামাল ও গরু পাচারের চেষ্টা করে। ওইসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি কাভার্ডভ্যান, ১টি ব্যাটারীচালিত ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবান ও গরু আটক করতে সক্ষম হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়