শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাগানে ঝুলছিল শিশুর মরদেহ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জায়ান মোল্যা (৭) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত জায়ান আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে। সে স্থানীয় কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দুপুর ১২ টার দিকে বাড়িতে ফেরার আধা ঘণ্টা পর নিখোঁজ হয়। নিখোঁজের পর তাকে আশপাশ সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। বেলা সোয়া ১টার দিকে বাড়ির পাশে একটি বাগানে জায়ান মোল্যার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশু জায়ানের পরিবার ও স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, জায়ান নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়