শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গামাটিতে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে দুই দিনের হরতাল

রাঙ্গামাটি জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত  গোটা জেলায় সড়ক ও নৌ পথে শান্তিপূর্ণ হরতাল পালিত হবে। গতকাল বুধবার বিকালে জেলা শহরের একটি রেস্তোরাঁয় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দে’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হরতালের ডাক দেওয়া হয়। তবে জরুরি সেবার যানবাহন এ হরতালের আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাঙ্গামাাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত কোটা সম্পর্কিত প্রজ্ঞাপনের নির্দেশনা না মেনে জেলা পরিষদ তাদের নিজস্ব আইনে ২১ নভেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। দেশব্যাপী কোটা সংস্কারের পরও পার্বত্য জেলার হস্তান্তরিত বিভাগে এখনো ৭০ শতাংশ উপজাতি কোটা বহাল রয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক। প্রচলিত আইন, সংবিধান ও অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনের পত্র উত্থাপন করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানালে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ক্ষিপ্ত হয়ে বলেন, ‘কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয়, জেলা পরিষদের নিজস্ব আইন দিয়েই পরিষদ পরিচালিত হবে।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মো. রাকিব হাসান, মো. নূরুল আলম, ইব্রাহিম রুবেল, মো. জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়