শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুইজন গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের কিছু নেতা–কর্মীর সঙ্গে অবৈধ যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. শাহজাহান আলী (৪৯) ও সূর্য্য কান্ত হালদার (৪৯)।

শাহজাহান রাজশাহীর মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নগরীর দড়িখড়বোনা এলাকায় বসবাস করতেন এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। সূর্য্য কান্ত হালদার রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। তিনি রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোহনপুর থানা পুলিশের সহায়তায় শাহজাহানকে আটক করে ডিবি পুলিশ। তার মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়-নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের ব্যক্তিদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে তিনি রাষ্ট্রবিরোধী পরিকল্পনা ও ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। শাহজাহানের দেওয়া তথ্যে পরবর্তীতে বিকেল সোয়া ৫টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে সূর্য্য কান্ত হালদারকেও গ্রেপ্তার করা হয়। তিনিও ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তথ্য আদান–প্রদান করতেন।

ডিবি জানায়, গ্রেপ্তার দুইজনের বাসা ও আশপাশ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গোপন বৈঠকও হতো, যেখানে কথিতভাবে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা গ্রহণ করা হতো। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে—দেশের বিভিন্ন জেলার নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্যসহ কিছু রাজনৈতিক ব্যক্তিকে অনলাইনে একত্রিত করে রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে তারা বিভিন্ন সভা–সমাবেশ, প্ররোচনা, বার্তা প্রচার ও নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিল। অনলাইন সভাগুলোতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বক্তব্য দিতেন বলে দাবি করেছে আসামিরা, যা তারা পরিচিত মহলে ছড়িয়ে দিত।

গ্রেপ্তার শাহজাহান ও সূর্য্যকে সন্ত্রাসবিরোধী আইনে শাহমখদুম থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়