শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩০ বছর বয়সেও সচল ফুল কুমারী

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার খালাসি ডাঙ্গী গ্রামে ১৩০ বছর বয়স নিয়ে আজও সচল ফুল কুমারী। মুখে আছে দাঁত, মাথার চুল আধ পাকা , হাঁটতে পারেন, নিজ হাতে খেতে পারেন ভাত ।

বর্তমান সময়ে এত বয়সী মানুষ সচরাচর দেখতে পাওয়া যায় না দু একজন থাকলেও তারা থাকেন অচল।পক্ষান্তরে ফুলকুমারী ২৫ বছর আগে হারিয়েছেন তার স্বামী কুটিশ্বর মন্ডলকে দুই ছেলে আর ৪ মেয়ে নিয়ে ছিল তাদের সংসার। দিন গরাতে আজ তার ছেলেমেয়েদের ছেলে-মেয়ে নাতি পুতি ধুতি নিয়ে প্রায় ৫২ জন বংশধর রয়েছে।

তিনি ভাগ্যবতী যে কিনা তার নাতিপুতির ছেলে সন্তান দেখতেছেন এবং তাদের সাথে খেলা করতেছেন অবাক করার বিষয় বর্তমান সময়ে মা-বাবার যত্ন অনেক কম পুত্রবধ ও ছেলে-মেয়ে রা করে থাকেন । সে ক্ষেত্রে ফুল কুমারীর ছোট ছেলে মন্টু মন্ডল এখনো তার মায়ের সাথে একি ঘরে রাত্রি যাপন করেন বউ ছেলেমেয়ে সন্তানদের রেখে শুধু মায়ের খোঁজ খবর রাখার জন্য।

এ পরিবারটা একটি ব্যতিক্তর্মী পরিবার পরিবারের সকলেই খুব হাসিখুশি এবং আন্তরিক । ফুলকুমারীর দুই পুত্রবধূ আর ফুলকুমারী সকলেই এখন দেখতে পাই একই ধরনের তবে তারা তার শাশুড়িকে এখনো অনেক আদর যত্ন করেন আসলে সকলের ভালোবাসায় ফুল কুমারী খুব হাসিখুশি এবং সুস্থ সুন্দর জীবন যাপন করতেছেন গ্রাম্য পরিবেশে। তবে সংসারে তেমন স্বচ্ছলতা নেই ফুলকুমারী স্বামী মাটির হাড়ি পাতিল বিক্রি করতেন তার ছেলে নাতি পুতিরা কাঠমিস্ত্রি সহ বিভিন্ন কাজ করে থাকেন ।

বর্তমান সময়ে এই শীতে এমন বয়স্ক বিধবা ফুলকুমারীর জন্য প্রশাসন সহ বিভিন্ন মহলের সুদৃষ্টি কামনা করেন ফুল কুমারীর পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়