শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটা ক্যাম্পাসে ফ্যাসিবাদী ও  ছাত্ররাজনীতি কলুষিত রুপের জন্য ছাত্রলীগই দায়ী: ছাত্রশিবির সভাপতি 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি:  ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তারা গণহত্যাকারী। বিগত সময়ে প্রতিটা ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি এবং ছাত্ররাজনীতির যে কলুষিত রুপ, এর জন্য ছাত্রলীগই দায়ী ছিল। দেশ ও দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই আগস্টের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে ছাত্রশিবির ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদের হলরুমে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের সাজা নিঃসন্দেহে ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি, উনারও সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছিলাম। এটা নিয়ে আপিল হবে, রিভিউ হবে, আশা করছি তাকেও সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে।

জাহিদুল ইসলাম বলেন, সকলের একটা আকাঙ্ক্ষা ছিল যেন শেখ হাসিনার মামলার রায় দ্রুত দেওয়া হয়। ৫ আগস্টের পর থেকে আমরা সারাদেশে গণমিছিল থেকে শুরু করে বিক্ষোভ মিছিল ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে বিচারের দাবি উত্থাপন করা এবং চাপ প্রয়োগের কাজটা আমরা করেছি। ধীরগতিতে হলেও রায় হয়েছে। এ রায়টা যথেষ্ট না, আমরা মনে করি দ্রুত সময়ে রায় কার্যকর করা জরুরি। যেহেতু তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছেন, আমরা আশা করবো প্রতিবেশী দেশের সাথে পররাষ্ট্র নীতির আলোকে প্রতিবেশী রাষ্ট্র শেখ হাসিনাকে হস্তান্তর করবেন, এক্ষেত্রে বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতা নেবে। আমরা আশাবাদী হাসিনাকে ফিরিয়ে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি  ইমরান হোসেন নাবিলের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সোহেল, স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়