শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে গাছ কেটে বন উজাড়, ফাঁকা জায়গায় করা হচ্ছে চাষাবাদ

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার গোঁসাইগঞ্জ বন বিভাগের গাছ আবারো কেটে নিয়ে যাচ্ছে বনখেকোরা। গাছ কেটে ফাঁকা জমিতে করছে চাষাবাদ। কর্তনকৃত গাছ উদ্ধার করতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও গোসাইগঞ্জ বন বিভাগের দায়ের করা মামলার আসামী তোফা ও তোফি নামে দুজন হাত-পা কেটে ফেলার হুমকি দেয় বন বিভাগের গার্ড নাজমুল হককে। একই সময়ে লুৎফর রহমানের ছেলে মশিউর রহমান বন বিভাগের অফিস সংলগ্ন যায়গায় অগ্নিসংযোগ ঘটিয়ে আতঙ্কে সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র গোঁসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে বনটি উজাড় করে ফেলে। ইতিমধ্যে বনবিভাগ উজারকৃত ফাঁকা জায়গায় চাষের জমি বের করে শুরু করেছে চাষাবাদ। বন বিভাগসহ স্থানীয় প্রশাসনের মধ্যে কর্তনকৃত গাছের টাকা ভাগ বাটোরা থাকায় কেউ এগিয়ে আসেনি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয়রা আরো জানান, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত বন বিভাগের জমি খনন করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তারা বালু উত্তোলনের পাশাপাশি বন বিভাগের মূল্যবান গাছগুলি কেটে বিক্রি করে তাদের ব্যবসা অব্যহত রেখেছে। চক্রটির নামে বন বিভাগ একাধিক মামলা দায়ের করেছে। বর্তমানে তারা  হাই কোর্টে জামিন নিয়ে পূনরায় গাছ কাটা অব্যাহত রেখেছে।তাদেরকে কেউই থামাতে পারছে না।

স্থানীয় তোফা ও তোফি বলেন, বন বিভাগের গার্ড নাজমুল হক রাস্তা ও বনের গাছ কেটে বিক্রি করার সময় আমরা হাতেনাতে তাকে আটক করি। তাকে কোন প্রকার হুমকি ধামকি দেওয়ার প্রশ্নই আসে না।

গোঁসাইগঞ্জ বন বিভাগের গার্ড নাজমুল হক বলেন, প্রকাশ্যে  তোফা ও তোফি বন বিভাগের গাছ কর্তনের সংবাদ পেয়ে গাছ উদ্ধার করতে যাই। এ সময় তারা  ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয়ে হাত পা কেটে ফেলার হুমকি দেয়।তাদের কথায় আমাকে ভীত করতে এসময় অফিসের পাশে থাকা আটককৃত শুকনা গাছে মশিউর রহমান অগ্নিসংযোগ ঘটায়। উক্ত সংবাদ পেয়ে ডোমার থেকে আসা বিট অফিসারের সহযোগিতায় কর্তনকৃত কাজগুলো উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধুমকি ও অগ্নি সংযোগের কারণে বন বিভাগের ভিতরে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটছে আমার।তিনি আরও জানান, যেভাবে বন বিভাগের গাছ কর্তন অব্যহত রয়েছে অল্প দিনের মধ্যেই গোসাইগঞ্জ বন বিভাগ নামে কিছুই থাকবে না।

এ ব্যাপারে বিট কর্মকর্তা মোরশেদ আলম জানান, আমরা গোসাইগঞ্জ বন বিভাগ সার্বক্ষণিক নজরদাড়িতে রেখেছি। বন রক্ষা করার যথেষ্ট চেষ্টা করছি।

গত ৫আগস্টের পর থেকেই বন বিভাগের গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু স্থানীয়। আমরা কয়েকবার সেখানে অভিযান চালালে তারা একবার আমাদের কয়েকজন কর্মকর্তাকে মারপিট করে। এ ব্যাপারে আমরা মামলাও করেছি।এবং আমরা ইউএনও, রংপুর বন কর্মকর্তা থেকে শুরু করে সকলকেই চিঠি দিয়েছি। স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে জানালেও তাদের তৎপরতা তেমনটা লক্ষ্য করিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়