শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান ছাড়াই বিএনপির মিছিলে অংশগ্রহণে ক্ষোভ

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কোনো আনুষ্ঠানিক যোগদান ছাড়াই বিএনপির মিছিলে অংশ নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে।

গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের দিন বিএনপির প্রতিবাদ মিছিলে ওই নেতাকর্মীরা অংশ নেন। এতে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করছেন, অতীতে যাদের নির্যাতনের কারণে তারা স্বাভাবিকভাবে বাজার–হাট করতে পারেননি, আজ তারাই হঠাৎ করে মিছিলে এসে নিজেদের বিএনপির কর্মী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তাদের দাবি, এসব ব্যক্তিকে বরং বিচারের মুখোমুখি করা উচিত।

চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী বলেন, “যাদের অত্যাচারে জেল–জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি, আজ তারাই আমাদের দলে ঢুকে মিছিলে অংশ নিচ্ছেন। এই অনিয়মের বিচার কোথায় দেব?”

চর হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু খান বলেন, “যেসব আওয়ামী লীগ নেতাদের কারণে একের পর এক মিথ্যা মামলার শিকার হয়েছি, তারাই এখন সুযোগ নিয়ে দলে ঢুকে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। সময়ের সাথে সাথে তাদের অবস্থান শক্ত হলে দলের ভেতরে গ্রুপিং তৈরি করবে এবং অপকর্মে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে। এখনই তাদের লাগাম টেনে ধরতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়