শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে দিশেহারা কৃষক: পানি নিষ্কাশন না থাকায় শত শত হেক্টর জমি পানির নিচে

মো: আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাইয়ে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সোমভাগ ইউনিয়নের তিন গ্রামের শত শত হেক্টর কৃষিজমি জলাবদ্ধতায় তলিয়ে আছে। সরিষা, ধানসহ শীতকালীন মৌসুমি চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে, দিশেহারা হয়ে পড়েছেন হাজারের বেশি কৃষক। কলকারখানার মালিকদের অপরিকল্পিতভাবে মাটি ভরাট ও পানির গতিপথ বন্ধ করে দেওয়াকে জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দাবি করেছেন স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও শিক্ষকরা।

উপজেলার সোমভাগ ইউনিয়নের উত্তর জয়পুরা পশ্চিম পাড়ার বিস্তীর্ণ কৃষিজমি ঘুরে দেখা গেছে, বর্ষা শেষ হওয়ার পরও পানি সরতে না পেরে জমি এখনো হাঁটু–সমান পানিতে ডুবে আছে। একসময় এই এলাকায় বর্ষা শেষে খুব সহজেই পানি নিষ্কাশন হতো। ধান, পাট, সরিষা থেকে শুরু করে প্রায় সব ধরনের চাষাবাদ হতো। কিন্তু সময়ের সঙ্গে দুই পাশে গড়ে ওঠা শিল্পকারখানা ও রাস্তা নির্মাণের কারণে পানি যাওয়ার নালা-খালগুলো বন্ধ হয়ে গেছে।

৭০ বছরের অভিজ্ঞ কৃষক মো. দুলু মিয়া বলেন,“আগে বর্ষা গেলেই পানি নেমে যেত। জমিতে ধান–পাট–সরিষা সবই চাষ করতাম। এখন মিল–কারখানার মালিকরা যেভাবে খুশি মাটি কেটে বাঁধ দিচ্ছে, ফলে পানি বের হতে পারছে না। তাই জমি বছরের পর বছর পানির নিচে পড়ে আছে।”

সোমভাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,“ঢাকা–আরিচা মহাসড়কের উত্তর পাশে গড়ে ওঠা কারখানাগুলো নিজেদের সুবিধামতো পানির গতিপথ বন্ধ করে দিয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে হাজার টনের বেশি সরিষা ও ধান উৎপাদন সম্ভব।”

স্থানীয় কৃষক মো. হারুন রশীদ জানান, “এই সময়ে আমরা সরিষা লাগাতাম, পরে ধান। এখন জমিতে এত পানি যে ধান লাগানোও সম্ভব নয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে আমরা বছরে দুই–তিন ফসলের সুযোগ হারাচ্ছি।”

একই কথা জানান এলাকার এক স্কুলশিক্ষকও। তিনি বলেন,“সহস্রাধিক কৃষকের একমাত্র দাবি—পানি নিষ্কাশন। সময়মতো পানি বের হলে ফসল উৎপাদন কয়েক গুণ বাড়বে।”

এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন,অপরিকল্পিত কলকারখানায় স্থাপনের ফলে মাটি দিয়ে খাল ভরাট হয়ে যাওয়া জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে “সরেজমিনে যাচাই করে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনিক বলেন,“এটি দীর্ঘদিনের সমস্যা। জয়পুরা বাজার এলাকা থেকে নালায় ময়লা ফেলা হয়, পাশাপাশি অপরিকল্পিত মিল–কারখানা নির্মাণে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। যেহেতু ক্যানেলটি সড়ক ও জনপথ বিভাগের জমিতে পড়েছে, তাই যৌথ উদ্যোগে সমাধান করা হবে।”

স্থানীয়কৃষকেরা বলছেন,দ্রুতপানি নিষ্কাশনের ব্যবস্থা নাহ লে ধামরাই ফসল উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়