শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভারতীয় মদসহ ২ জন আটক

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ একটি মোটর সাইকেল জব্দ এবং ২ জনকে আটক করেছে নকলা থানা পুলিশ। ১৫ নভেম্বর শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে ওই মদসহ মোটরসাইকেল জব্দ এবং ২ জনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যাক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে মো. নুরুজ্জামান (৪৫)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ এবং মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়। রবিবার দুপুরে ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়