শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে হাতের অপারেশনের সময় নারীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে প্রাইম হসপিটাল প্রাইভেট লিমিটেডে হাতের অস্ত্রোপচারের সময় রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে ওই নারীর মৃত্যু হয়। রোববার দুপুরে নিহতের ছেলে মো. রাজন হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম দুই মাস আগে বাড়ির উঠানে পড়ে হাতের কব্জির ওপরে আঘাত পান। স্থানীয় এক চিকিৎসকের দেওয়া প্লাস্টার খোলার পর দেখা যায় হাড় জোড়া লাগেনি। এরপর পরিবারের পক্ষ থেকে মাইজদীর প্রাইম হসপিটালের চিকিৎসক ফরিদুল ইসলামের সঙ্গে ৭৫ হাজার টাকায় অস্ত্রোপচারের চুক্তি করা হয়।

শনিবার সন্ধ্যায় রাবেয়াকে হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অ্যানেসথেসিয়া দেন গোলাম হায়দার। এরপর আর জ্ঞান ফেরেনি তার।

নিহতের ছেলে রাজন হোসেন বলেন, “মাকে অজ্ঞান করার কিছুক্ষণ পরই তার অবস্থা খারাপ হয়। এক ঘণ্টা পর আইসিইউতে নেওয়া হয়। পরে নানা অজুহাত দেখিয়ে রাত সাড়ে ৩টার দিকে জানানো হয় মা মারা গেছেন। প্রকৃতপক্ষে অজ্ঞান করার পরপরই তিনি মারা যান।”

তিনি আরও বলেন, “হাসপাতাল বলেছে—অপারেশন, আইসিইউ বা অ্যাম্বুলেন্সের কোনো খরচ লাগবে না। কখনো বলা হয় উচ্চ রক্তচাপ, কখনো নিম্ন রক্তচাপ—তাদের বক্তব্য অসংগত। রোববার দুপুরে আমার বড় ভাই ও জেঠা সমঝোতার ভিত্তিতে মরদেহ নিয়ে যান, কী সমঝোতা হয়েছে আমি জানি না।”

যোগাযোগ করা হলে হাসপাতালের সিনিয়র এজিএম শিপন শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, “অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার স্বজনদের জানিয়েছেন, প্রয়োজন মনে করলে মামলা করতে পারেন।”

নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, “এ ঘটনায় আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়