শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১১:০৭ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে হাফ ভড়া নিয়ে দ্বন্দ্বে রণক্ষেত্র, শতাধিক বাসে ভাঙচুর, আহত ৪০

বরিশালে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো নথুলাবাদ এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শুরু হওয়া সংঘর্ষ চলে দুই ঘণ্টা ধরে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শতাধিক বাসে ভাঙচুর চালানোর পাশাপাশি একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহীনিসহ বিপুল পরিমান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিক রুবেল জানান, কলেজ বন্ধের দিন হাফ ভাড়া নিয়ে এক বাস শ্রমিকের সঙ্গে শিক্ষার্থীর বিতণ্ডা বাঁধে। পরে বিএম কলেজের শতাধিক শিক্ষার্থী নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকা শতাধিক বাস ভাঙচুর করে এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে বহু শ্রমিক আহত হন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে বিএম কলেজের শিক্ষার্থী সাব্বিরসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, মুলাদী থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসা সেবা পরিবহনের একটি বাসে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বাস শ্রমিকরা। এর প্রতিবাদে তারা বাসস্ট্যান্ডে সমবেত হয়ে শ্রমিকদের বিচারের দাবি জানান। তাদের অভিযোগ, দাবি জানাতে গেলে উল্টো শ্রমিকরাই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম বলেন, শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়