শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর গাংনীতে ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকের অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ভিডিওতে নির্লজ্জ ওই শিক্ষককে অশ্লীল ভঙ্গিতে চুমা দিতে দেখা যাচ্ছে। একজন শিক্ষক ও ছাত্রীর এমন ভিডিও দেখে আমাদের মুখ ফিরিয়ে নিতে হচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ ও এক ছাত্রীর অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে প্রধান শিক্ষককে ওই ছাত্রীর সঙ্গে বিভিন্ন অশালীন ভঙ্গি এবং ফ্লাইং কিস দিতে দেখা যায়। গতকাল শুক্রবার বিকেল থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়। এটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দার ঝড় বইছে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা। এমন অনৈতিক ঘটনা কিসের বার্তা দেয়? ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে এই শিক্ষকের কাছ থেকে? এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।

হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোখলেসুর রহমান ভিডিওটি দেখেছেন বলে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। আমি ব্যক্তিগত কাজ সেরে ফিরেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেব।’

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম জানান, তাঁরা ভিডিওটি দেখেছেন, তবে লিখিত অভিযোগ এখনো পাননি। তিনি বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আমি ওই প্রতিষ্ঠানের সভাপতিকে নির্দেশ দিয়েছি তাঁকে (প্রধান শিক্ষককে) সাময়িকভাবে বরখাস্ত করার জন্য।’

গাংনী উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বিষয়টি অবগত থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক রাজু আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ফেসবুকে এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য লক্ষ করা গেছে। অনেক ব্যবহারকারী এমন আচরণকে শিক্ষকদের জন্য লজ্জাজনক ও সমাজের অবক্ষয়ের কারণ বলে মন্তব্য করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়