শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকারে হতাশ লতিফ সিদ্দিকী (ভিডিও)

মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ, সাবেক মন্ত্রী সদ্য জামিনপ্রাপ্ত আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে- এটাকে আমি সরকার বলি না। জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পুরণ হয় নাই।

শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে জুমার নামাজ শেষে উপস্থিত কর্মী-সমর্থক-অনুসারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, জিয়া পারে নাই, এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই- আর একজনের নামই আমি বলতে চাই না।

তিনি আরো বলেন, জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।

এ সময় কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সর্ব সময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।

তিনি বলেন, ড. ইউনূসকে আগেই চেনার কারণে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। আমরা আনেক পরে তাকে চিনতে পেরেছি- আমি তো আরো পরে চিনেছি। শেখ হাসিনা ড. ইউনূসকে অনেক আগেই চিনেছিলেন- তিনি তাকে সুদখোর বলতেন।

বঙ্গবীর বলেন, আমি আওয়ামীলীগ করেছি। ভাসানীর আওয়ামী লীগ করেছি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি, গণমানুষের আওয়ামী লীগ করেছি। আমি নারী প্রেম করি নাই, বঙ্গবন্ধুকে ভালোবেসে মানুষকে ভালোবাসতে শিখেছি, বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছি। দেশপ্রেম সহজ জিনিস না। দেশপ্রেম ধারণ করতে তপস্যা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। গণমানুষের ভালোবাসা পেলে দেশপ্রেম হয়ে যায়।

তিনি বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি। কারণ শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল- দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু অভ্যুত্থান পরবর্তী জুলাইযোদ্ধাদের কার্যক্রমকে একবিন্দুও সমর্থন করিনা।

এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।

এরআগে, শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়ায় সুলতান আলাউদ্দিন হোনাইন শাহ কাশ্মিরী (র.) এর মাজার জিয়ারত করেন। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তার নির্বাচনী এলাকার মানুষ এলেঙ্গায় তাকে স্বাগত জানায় এবং নিজ গ্রাম ছাতিহাটীতে নিয়ে আসেন। সেখানে তিনি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজ আদায় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়