শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুবৃত্তরা এ অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। তবে এতে স্মৃতি স্তম্ভের কোন ক্ষতি হয়নি।

স্থানীয়রা শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারাদিন পাহারায় ছিলাম। ঝাউতলা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ যে কোনোভাবেই অক্ষত রাখব। প্রশাসনের কাছে দাবি ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।”

ঘটনার পর থেকে স্থানীয়রা স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “রাতে কে বা কারা এসে আগুন ধরানোর চেষ্টা করেছে বুঝতে পারছি না। সকালে এসে কালো দাগ দেখে আমরা হতবাক হয়ে যাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তারেক হাওলাদার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করার কাজ চলছে।।”

পটুয়াখালী  সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, “দায়ীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়