শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

কল‌্যাণ বড়ুয়‌া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড এর অ‌ভিযা‌নে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ‘মনসুর বাহিনী’র ৫ জন সন্ত্রাসীকে আটক করেছে । এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের একটি বিশেষ দল বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় মনসুর বাহিনীর সক্রিয় সদস্যরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণের কাছে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল বলে জানা যায়। স্থানীয় জনগণ বিষয়টি কোস্ট গার্ডকে জানালে সংস্থাটি এলাকাটিতে নজরদারি জোরদার করে।

অভিযান চলাকালীন একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের আভিযানিক দলের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ও আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
আটককৃতরা হলেন- আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেল (২১)। সবাই বাঁশখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জব্দ করা অস্ত্র ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, 'সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। দেশের উপকূলীয় এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়