শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে পেট্রলবোমা তৈরির সময় ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক তিনজন হলেন— ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)।  তাদের বাড়ি একই ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে।

রাত ১২টার দিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই তিন নেতা যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপের উদ্দেশ্যে বোমা তৈরি করছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।'

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়