শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে লকডাউনকে ঘিরে বিপুল পরিমাণ বোমা-ককটেল ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ পেট্রোল বোমা-ককটেল, গান পাওডার ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়। 

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে পেট্রোল বোমা ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার, হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এ সমস্ত আগ্নেয় জিনিসপত্র উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় তিনজনকে আটক করে পুলিশ। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়