শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে ফেলে পালালো নবজাতককে

আজিজুল হক(বেনাপোল): যশোরের বেনাপোলে সীমান্তের একটি বাশ বাগানে ফেলে রেখে যাওয়া এক  নবজাকতক পুত্র সন্তান উদ্ধার করেছে গ্রামবাসীরা। নবজাতকটি বর্তমানে সুস্থ্য আছে। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে অর্থ সহয়তা ও পরমর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান। 

বুধবার (১২ নভেম্বর) ভোরে বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামের ২২ নাম্বার গোডাউনের পিছনের  একটি বাশ বাগান থেকে নবজাতকটি উদ্ধার করেন বড়আঁচড়া গ্রামের ছিদ্দিকের স্ত্রী নুরজাহান বেগম।  বর্তমানে নবজাতকটি তাদের হেফাজতে আছে।

উদ্ধারকারী নারী জানান, তার বাড়ির পাশে বাশ বাগানে  গভীর রাতে বিড়ালের মত ডাকের শব্দ শুনতে পায়। ভোরে বাগানে গিয়ে দেখেন মাটিতে সম্ভবত একজন মানসিক ভরসাম্যহীন নারীর পাশে রক্তাত্ব অবস্থায় ভুমিষ্ট হওয়া শিশুটি পড়ে আছে। গ্রামবাসীকে দেখতে পেয়ে ঐ রানী পালিয়ে যান। পরে শিশুটি উদ্ধার করে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। সন্তানটিকে তারা মানুষ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান এই নারী।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাজী নাজিব হাসান জানান,  সন্তানটিকে মানুষ করতে ইচ্ছে প্রকাশ করেছেন যিনি সন্তানটিকে উদ্ধার করেছেন। চিকিৎসা পরমর্শ ও অর্থনৈতিক সহযোগীতা করা হয়েছে। আপাতত নবজাতকটি উদ্ধারকারী নারির হেফাজতে আছে। তার মাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। 

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মানিক  কুমার সাহা  জানান, নবজাতক উদ্ধারে  বিষয়টি তাদের অবগত করেছেন উদ্ধারকারী পরিবারটি। 

এদিকে নবজাতক পাওয়ার খবর শুনে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন নুরজাহানের বাড়িতে। একজন মানসিক ভারসাম্যহীন নারীর সাথে এমন আচারন নিয়েও দুঃখ প্রকাশ করেন সচেতন মানুষেরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়