শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা, ৩ লক্ষ টাকায় রফা

প্রমথ রঞ্জন সরকার,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দশম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ৩লক্ষ টাকায় মিমাংসা করার অভিযোগ উঠেছে এলাকার মাতুবরদের বিরুদ্ধে।

গত শনিবার (৮ নভেম্বর) সালিশ বৈঠক বসিয়ে তারা এ ঘটনার মিমাংসা করেন। তখন ধর্ষককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সালিশ নিয়ে মাতুবরদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সালিশ বৈঠকে অংশ নেওয়া মাতুববর সালিশ করার কথা স্বীকার করেছেন। ছাত্রীর পরিবার জরিমানার টাকা পাননি বলে জানিয়েছে।

গত ১নভেম্বর  কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, নৈয়ারবাড়ি গ্রামের দশম শ্রেণির স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের প্রশান্ত বৈদ্যের ছেলে প্রনয় বৈদ্য উত্ত্যক্ত করে আসছিল। গত ১ নভেম্বর সকাল ১০ টার দিকে ওই ছাত্রী বাড়ির সামনের রাস্তায় আসলে প্রনয় বৈদ্যসহ অন্যান্যরা জোর করে অপহরণ করে নিয়ে যায়। তাকে ওই গ্রামের নিরঞ্জন বাড়ৈর বাড়িতে রেখে ধর্ষণ করে।

গত ৮ নভেম্বর বিকেলে নৈয়ারবাড়ি গ্রামের মাতুববর তমাল বৈদ্য, অতুল রায়, কমলেশ বৈদ্য, জয়ন্ত বাড়ৈ সহ অন্যান্যরা ওই শিক্ষার্থীর বাড়িতে সালিশ বৈঠক বসায়। সালিশে ধর্ষককে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এ বৈঠকের সিদ্ধান্ত দু’পক্ষের উপস্থিতিতে ৩শ’ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত-পড়িত করা হয়। প্রভাবশালীরা ৩ লাখ টাকা আদায় করে শিক্ষার্থীর পরিবারের হাতে ২ লাখ টাকা ধরিয়ে দেয়। ১ লাখ টাকা মাতবররা হাতিয়ে নেয়। এ নিয়ে মাতবরদের প্রতিপক্ষরা ক্ষিপ্ত হন। তাই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান।

সালিশ বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে মাতুববর অতুল রায় বলেন, বিষয়টি স্ট্যাম্পে লিখে সমাজিকভাবে মিমাংসা হয়েছে। ২ লাখ টাকার লেনদেন হয়েছে বলে শুনেছি । লেনদেনের সময় আমি উপস্থিত ছিলাম না।  

শিক্ষার্থীর মা মাতুবরদের কাছ থেকে টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন। তবে অভিযুক্ত প্রণয় বৈদ্যর বোন বিপাশা বৈদ্য বলেন, সালিশ বৈঠক শেষে জরিমানার ৩ লাখ টাকা মাতবরদের হাতে তুলে দিয়েছি। দু’ পরিবারে কাছে সালিশ বৈঠকের লিখিত স্ট্যম্প আছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পাইনি। সোমবার (১০ নভেম্বর) ঘটনা জানার পর বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়