শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে আবার দস্যু আতঙ্ক দুবলার লইট্রাখালী খাল থেকে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি সুমন বাহিনীর        

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরদুবলার লইট্রাখালী এলাকা থেকে সোমবার ভোররাতে মুক্তিপণের দাবীতে হাফিজুল নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন বাহিনী। জেলে অপহরণের ঘটনায় দুবলা জেলেপল্লীতে বনদস্যু আতংক বিরাজ করছে।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ সোমবার (১০ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে জানান, দুবলার মাঝেরকেল্লার জেলে হাফিজুল (৩৫) সহ অন্য জেলেরা রবিবার দিবাগত রাতে দুবলারচরের কাছে লইট্রাখালী খালে মাছ ধরতে যায়। সোমবার ভোররাত ৩টার দিকে বনদস্যু সুমন বাহিনী একটি ট্রলারে করে এসে জেলে হাফিজুলকে বনদস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বনদস্যুরা হাফিজুলের ট্রলারের মাঝি শাহিনকে বনদস্যুদের সাথে দুইদিনের মধ্যে যোগাযোগ করার জন্য দুইটি মোবাইল নম্বর দিয়ে যায়।

অপহৃত জেলে হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সুন্দরবনে নতুন করে বনদস্যুদের অপতৎপরতায় দুবলারচরের জেলেদের মাঝে বনদস্যু আতংক বিরাজ করছে বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন।

জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বনদস্যুদের হাতে অপহৃত জেলে হাফিজুল দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ি থেকে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের খালে গিয়ে দস্যুদের কবলে পড়েছে। বিষয়টি কোষ্টগার্ডকে জানানো হয়েছে। অচিরেই বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে ফরেষ্ট রেঞ্জার জানিয়েছেন। রণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন,দুবলারচরে জেলে অপহরণের খবর কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়