শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে আন্তজেলাচোর চক্রের সদস্য রাজা আটক, ড্রাগনসহ হাতে-নাতে ধরা

জামাল হোসেন খোকন, (জীবননগর) চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর পিয়ারাতলা ফল বাজারে চুরি করা ড্রাগনফল বিক্রি করতে এসে সোমবার সকালে পৌরসভার নতুন তেঁতুলিয়া গ্রামের চোর রাজা ব্যবসায়ীদের হাতে আটক হয়েছেন।

মামা ভাগ্নে ফল আড়তের ম্যানেজার সম্রাট বলেন, রাজা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফল চুরি করে এনে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিলেন। সম্প্রতি এলাকার চাষীরা ব্যবসায়ীদের কাছে চুরির বিষয়ে জানিয়ে গেলে বাজারের ব্যবসায়ীরা নজরদারি বাড়ান। সোমবার সকালে রাজা ড্রাগনসহ বাজারে প্রবেশ করলে সন্দেহজনক আচরণের কারণে তাকে আমরা আটক করি।

পরে বাজার কমিটিকে জানালে তারা চোর রাজাকে তাদের হেফাজতে নেয়।

স্থানীয় চাষীরা বলেন, “বাগানে বারবার ফল চুরির ঘটনায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। আজ হাতে-নাতে ধরতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।”

বাজার কমিটির সভাপতি সরোয়ার হোসেন জানান, চোর রাজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্য হওয়ার কথা স্বীকার করেছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করতে আজ বিকালে তাকে নিয়ে বাজারের ব্যবসায়ীরা সালিশ বৈঠক বসবেন। বিষয়টি আমরা স্থাদীয় ভাবে তথ্য উদ্ধার করতে না পারলে জীবননগর থানা পুলিশের হাতে তুলে দিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়