শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলায় বিএনপি নেতাকে ঘিরে বিতর্ক (ভিডিও)

কুমিল্লায় বিএনপির এক নেতার বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। বক্তব্যে ওই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনা’ বলেন। বিএনপির ওই নেতার নাম মেহেদী হাসান সেলিম ভূইয়া। তিনি তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

গত শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এমন বক্তব্য দেন তিনি। তবে গতকাল রোববার বিকেলের দিকে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি সবার নজরে আসে।

ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের ওই বক্তব্যে বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে বলতে শোনা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এসময় পাশে থাকা অন্যরা তার ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটা রেকর্ড শেষ করা হয়।

তিতাস উপজেলা বিএনপি নেতারা বলেন, গত শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জান সরকার। অনুষ্ঠানের একপর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বক্তব্য দেন। তিনি বক্তব্যের শুরুতেই বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

কেন এমন বক্তব্য-এ বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বক্তব্য দিতে গিয়ে ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আমার এ ভুলের কারণে সবার কাছে ক্ষমা প্রার্থী। 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী সমকালকে বলেন, বিষয়টি শুনেছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

                             

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়