শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর জেলা বিএনপি সম্পাদকের নামে মামলা করলেন মহিলা দলের সভাপতি

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি:  যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নামে আদালতে মামলা করেছেন জাতীয়তাবাদী মহিলাদলের জেলা সভাপতি রাশিদা রহমান। 

রোববার (৯ নভেম্বর) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  অভিযোগ দাখিল করেন তিনি।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল এই বিষয়ে তদন্ত করে আগামী ৭ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে যশোর ডিবির ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় রাশিদা রহমান উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলাদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে বারবার অপমান ও অপদস্ত করেছেন। দলের অঙ্গসংগঠনের সভাপতি হিসেবে তিনি এতদিন এসব অপমান চুপচাপ সহ্য করে আসছিলেন।

গত ৮ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি রাশিদা রহমানকে মারতেও উদ্যত হন।।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘মামলা হয়েছে শুনেছি। অভিযোগে যা বলা হয়েছে; তেমন কিছু ঘটেনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়