শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও)

নাটোরের লালপুরে ছাত্রলীগ নেতা সাহিদ আলীকে (২১) আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট চলাকালে এ ঘটনা ঘটে।

সাহিদ লালপুর উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিলমাড়িয়া সুপার লীগের চতুর্থ ম্যাচের হাফটাইের খেলা চলছিল। এ সময় সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য ছাত্রলীগ কর্মী সাহিদ আলীকে আটক করে। পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে উপস্থিত দলীয় নেতাকর্মীর চাপের মুখে হ্যান্ডকাপ খুলে ছেড়ে দেয়। এ ঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদ আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

টুর্নামেন্টের সভাপতি বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিস্টু জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না বিধায় এ ব্যাপারে কিছু বলতে পারবো না।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল।’

ফোন নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়