শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা রতন আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মামলার প্রধান ও ১নং আসামি মো. রতন আলী (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, নিহত শিহাব শেখ ফেসবুকের মাধ্যমে এক ১৪ বছর বয়সী নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ২০ অক্টোবর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয় শিহাব ও তার দুই বন্ধু।

রাত আনুমানিক ৮টার দিকে তারা গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ১০–১৫ জন হামলাকারী বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে তাদের পথরোধ করে গালিগালাজ শুরু করে। শিহাব প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর আহত শিহাব প্রাণ বাঁচাতে পাশের পুকুরে লাফ দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর তিনি মারা যান।

ঘটনার পর আসামিদের গ্রেফতারে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। ৪ নভেম্বর এক অভিযানে র‌্যাব গোদাগাড়ী এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় মূলহোতা রতনের অবস্থান শনাক্ত করে এবং বেলপুকুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সিপিএসসি দল।

গ্রেফতারকৃত রতনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়