শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলার আসামি কারাগারে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি তন্ময় ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসর্মপণ করেন তিনি। পরে আদালত তার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তন্ময় ঘোষ ঝিনাইদহ শহরের হামদহ ঘোষ পাড়া এলাকার মৃত তিমির কুমার ঘোষের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন।

জানা গেছে, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যার দিকে শহরের হামদহ ঘোষপাড়া থেকে বাইপাস মোড় এলাকায় যাচ্ছিলেন ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ। সে সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে আসামি তন্ময় ঘোষ আত্মগোপনে চলে যায়। নিহতরে ভাই অরুণ কুমার ঘোষ বলেন, ‘আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়