শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট

আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পূর্ণাঙ্গ রূপে রূপান্তরের কর্মযজ্ঞ প্রায় শেষের পথে, একবার ‘আন্তর্জাতিক’ হিসেবে স্বীকৃতি দিয়েও নেপথ্যের অব্যবস্থাপনাকে প্রশাসনিক কারণ দেখিয়ে করা হয় স্থগিত।

কক্সবাজার বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় হঠাৎ করে কুকুরের উৎপাত বেড়ে যাওয়া যেন সেই অব্যবস্থাপনার নজির হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগে।

এ সময় পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করে উড্ডয়ন থেকে বিরত থাকেন, ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ৭০ জন যাত্রী।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা বলেন, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ ফ্লাইট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। ঠিক আগ মুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় সম্ভাব্য বিপদ অনুধাবনের মাধ্যমে উড়োজাহাজটি উড্ডয়ন না করিয়ে পার্কিংয়ে ফিরিয়ে আনেন পাইলট।

তিনি আরও বলেন, ফিরে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে ফ্লাইটটির কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। রানওয়েতে কুকুর প্রবেশ করায় এমনটা হয়েছে।

এরপর সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বের মাঝেও নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা বলেন, ঘটনার পরপর দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

কুকুরের উৎপাত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ এই স্থাপনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মিলেনি তার।

তবে কর্তৃপক্ষের নির্ভরযোগ্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করে বলেন, রানওয়ের পশ্চিম পাশ থেকে কুকুর প্রবেশ করছে। ওই এলাকায় অবকাঠামোগত কিছু কাজ চলায় সন্ধ্যার পর রানওয়েতে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর দেখা একটি চ্যালেঞ্জিং বিষয়। ইতোমধ্যে সতর্কতা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ২ আগস্ট ও আলোচিত এই বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়