শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন জেলা প্রশাসক সারওয়ার আলম

পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে ডিসি সারোয়ার আলম বলেন, ‘আপনারা আমাকে ভালো বলবেন জেলা প্রশাসন একটা কাজ করেছে।কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেসব প্রশ্ন করা হবে সেসব প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেজন্যই আজকের আয়োজন।’

তিনি বলেন, ‘আজকের এ আয়োজন কিয়ামতের কঠিন দিনে যেন নাজাতের উছিলা হয় সেই কামনা করছি। এ ট্রাস্ট যাদের জন্য আয়োজন করা হয়েছে সেটা কিছুটা হলেও যেন তাদের উপকারে আসে তাহলে আজকের এ আয়োজন স্বার্থক হবে। সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাব।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়