শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল পরিমাণ মাদক টেপেন্টা ডল ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে  মাদক পন্য ১৮’শ পিচ টেপেন্টা-ডল ট্যাবলেট সহ সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ট্যাবলেটটি ইয়াবা বা হেরোইনের মতই ভয়ংকর। এটি নেশা হিসাবেই সেবন করেন মাদকসেবীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজারের ফুলবাড়ী এলাকা থেকে ওই ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সিরাজুল কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার বিকালে মাদকসহ তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়।

বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে তারা বারবাজার ফুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে সিরাজুলকে আটকের পর ১৮’শ পিচ টেপেন্টা-ডল ট্যাবলেট উদ্ধার করেন।

হাইওয়ে ওসি আরো জানায়, উদ্ধারকৃত টেপেন্টা-ডল ট্যাবলেটটি এক নতুন মাদক হিসাবে সেবন করছেন মাদকসেবীরা। ভারতের একটি ঔষধ কোম্পানী তৈরি করে থাকে। ভারতে এটি ব্যাথানাশক ঔষধ হিসাবে ব্যবহার হয়। কিন্ত্র এক শ্রেনীর অসাধু মাদককারবারী ও ঔষধ ব্যবসায়ীরা অবৈধভাবে এদেশে এনে মাদকসেবীদের জন্য বিক্রি করছেন।  তিনি বলেন, মাদকসেবীরা এটি অতিরিক্ত সেবনের পর নেশায় ডুবে যায়। যা শরিরের জন্য অত্যান্ত ক্ষতিকর।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নতুন মাদকদ্রব্য টেপেন্টা-ডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। তারা মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করেছেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়