শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বিড়াল হত্যা, থানায় জিডি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিড়ালকে জবাই করে হত্যার পর ধান ক্ষেতে ফেলে দেয়া সংক্রান্ত ঘটনায় বুলবুলি (২৬) নামের এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ মরা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরন করেছে। এ ঘটনায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় এ ডায়েরি করেন।

আদমদীঘি থানা সুত্রে জানাযায়, গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বুলবুলি নামের এক নারী তার বাড়িতে একটি সাদা কালো রংয়ের বিড়ালকে বটি দিয়ে জবাই করার পর নারীভুরি বের করে হত্যা করে। এরপর ওই হত্যা করা বিড়াল বাড়ির পাশে ধান ক্ষেতে ফেলে দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বাদি ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন দেখতে পেয়ে তার কর্তৃপক্ষকে নজরে আনলে গতকাল বুধবার দুপুরে ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন দত্তবাড়িয়া গ্রামে ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে একই গ্রামের প্রতিবেশি শামছুন্নাহার মিনার নিকট থেকে আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় হত্যা করা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সি.ডি.আই.এল-এ প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়