শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যামগঞ্জে বিএনপি মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে সড়ক অবরোধ

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের আহমেদ তৈবুর রহমান হিরনের সমর্থকরা সড়ক অবরোধ করেছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজারে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

সন্ধ্যার পরপরই শ্যামগঞ্জের হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে মূল সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে প্রায় ৪০ মিনিট ধরে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। দূরপাল্লার বাসসহ স্থানীয় যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারীরা সরে গেলে সড়ক স্বাভাবিক হয়।

এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই উত্তম কুমার ভাট বলেন, “বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়